সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম চালুর দাবি

তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৮:৪২ পূর্বাহ্ন
তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে দাবি করা হয় ২০২৫ এর মধ্যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চালু করতে হবে, ডিসেম্বর ২০২৫ এর মধ্যে পূর্ণাঙ্গভাবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু করতে হবে। দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণসহ সকল পদক্ষেপ গ্রহণ, সংযুক্ত ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ। সংযুক্ত সিনিয়র, জুনিয়র কনসালট্যান্ট নিয়োগপূর্বক সব ক্লিনিক্যাল বিষয়ের বিভাগ নিশ্চিত করা, মানসম্মত অপারেশন থিয়েটার নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থার ঘাটতি পূরণ করতে সর্বনিম্ন তিনটি মানসম্মত বাসের ব্যবস্থা করা, সাতদিনের মধ্যে উক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে ওয়ার্ড ক্লাস শুরু এবং দুই কর্মদিবসের মধ্যে উপর্যুক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্পষ্ট লিখিত বিবৃতি প্রদান করতে হবে। এছাড়া হাসপাতাল কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সদর হাসপাতালে সপ্তাহে ছয়দিন ওয়ার্ড ক্লাস পরিচালনার জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। গত দু’দিন ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন