সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সমন জারি করা যাবে টেলিফোন-এসএমএসের মাধ্যমে

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:১৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:৪৭:৪৪ পূর্বাহ্ন
সমন জারি করা যাবে টেলিফোন-এসএমএসের মাধ্যমে
সুনামকণ্ঠ ডেস্ক ::
এখন থেকে টেলিফোন, এসএমএস বা আধুনিক অন্য ডিভাইসের মাধ্যমে সমন জারি করা যাবে। সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধিতে এ ধরনের বিধান যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহ¯পতিবার (১৭ এপ্রিল) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পানিস¤পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন সিভিল প্রসিডিউর কোডে কিছু কিছু পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছিল। তারই আলোকে একটা আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। তিনি বলেন, বাংলাদেশে একটা কথা আছে, কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও, তাহলে তিন জেনারেশনেও সেই মামলা আর শেষ হবে না। আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশন এই মামলা শেষ করা যায়, তার জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি, তারা নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি। সেটা যেন না হয়, তার জন্য কতগুলো সিদ্ধান্ত হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, বিচার প্রক্রিয়াটা আমাদের এখনো অনেকাংশই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে, সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মর্ডান যে মেথডগুলো আছে, তার মাধ্যমেও করতে পারব। তিনি বলেন, ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয়। আগে সেটার শাস্তি ছিল বিশ হাজার টাকা, এখন সেটাকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংশোধনীগুলোর কথা বলা হয়েছে, সেটা। উপদেষ্টা আরও বলেন, আরেকটা বিষয়ে আমি খুশি মনে বলতে চাই, অভিন্ন পানি ভাগাভাগি নিয়ে, পানি ব্যবস্থাপনা নিয়ে বলি যে, আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না। বিভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আয়নাতে জাতিসংঘে। একটা হচ্ছে ১৯৯৭ কনভেনশন, আরেকটা হচ্ছে ১৯৯২ কনভেনশন। ১৯৯৭ কনভেনশনটা ২০১৪ সালে কার্যকর হয়। অর্থাৎ উজানের দেশগুলোর মাত্র ৩৬টা দেশের স্বাক্ষর লাগতো। সে স্বাক্ষর পেতে লেগে যায় ১৭ বছরেরও বেশি। আরেকটা যেটা আইন আছে, সেটা খুবই কার্যকর, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা। যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে ১৯৯২ সালে করা। এটা কিন্তু ২০১৬ সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ১১টি দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরে এটাতে স্বাক্ষর করেছে। তার মধ্যে বেশিরভাগ দেশই আফ্রিকার। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্টজনদের সঙ্গে আলোচনা করা, আন্তঃমন্ত্রণালয় আলোচনা করা, তারপর ওই কনভেনশন সেক্রেটারিয়ার থেকে লোক আসে। সবই আমাদের হয়ে গেছে, ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্স বাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল নেক্স ১৯৯২-এ বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়ে আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে, বলেন পানিস¤পদ উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স