সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:৩৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:৩৫:০০ পূর্বাহ্ন
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি। নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। দলের ভবিষ্যৎ লক্ষ্য-উদ্দেশ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অনুন্নত সম্প্রদায় এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি রাখবে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ নানা রকম বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়ছে। আমরা জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনি পত্রিকার স¤পাদকের দায়িত্ব পালন করছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন। অপরদিকে, দলটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ফাতিমা তাসনিম গত ১৩ এপ্রিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তা ১৫ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দেন। সে সময় তিনি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ