সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

লরির ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০২:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০২:১৫:৫৭ পূর্বাহ্ন
লরির ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় লরি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া (৩৫) শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহ¯পতিবার (১৭এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নেওয়াজ মিয়ার ছেলে। ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও যাত্রীবাহী মোটর সাইকেল চালক মজনু মিয়া মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে জয়শ্রী বাজারের দিকে রওয়ানা হন। তিনি মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে পৌঁছামাত্রই একটি লরি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের নিচে পড়ে গিয়ে গুরুতর আহন হন। স্থানীয় লোকজন আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই মোটরসাইকেল চালকের লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন