সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫২:১১ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ
দোয়ারাবাজার প্রতিনিধি :: ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলাও হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি ও গোরেশপুর গ্রামবাসী। শুক্রবার বাদ জুমা প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোহালিয়া বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়। দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মো. জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবি ও শিক্ষানুরাগী এইচ এম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা জাবেদ আহমদ আনসারি, দোয়ারাবাজার পশ্চিম তালামীযের সভাপতি কাজী এমদাদ সিদ্দিকী, সাবেক সভাপতি আবদাল হোসাইন তালুকদার, হাফেজ মঈনুল ইসলাম, মাওলানা ইউসুফ খান, গোলাম মোস্তফা তালুকদার, আকল মিয়া তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, মহিদুল ইসলাম, মাখন তালুকদার, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা কলিম উদ্দিন, কবির উদ্দিন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিম, দশগ্রাম প্রতাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, কান্দাগাও নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহজাহান মিয়া, সাবেক মেম্বার কাজী নানু মিয়া, সালাহ উদ্দিন তালুকদার নানু, শফিকুল ইসলাম তালুকদার বাবুল, কাজী আবুল ফজল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুল হক মিন্টু, মহরির কাজী শাহজাহান মিয়া, ইসবর খা, গিয়াস উদ্দিন তালুকদার, শাহির আলী, ফারুক মিয়া তালুকদার, মৌলভী কাজী হারুনুর রশিদ, শফিকুর রহমান তালুকদার ফকির। এছাড়া জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন স্বপন, কাজী আফছর উদ্দিন মিছলু, হাফেজ আবদুল হালিম, হাফেজ ফখরু মিয়া, শুভরাজ তালুকদার মামুন, কাজী রুহেল মিয়া, রাসেল মিয়া, কারী ইউসুফ মিয়া, নুর হোসেন, পারভেজ মিয়া, কাজী আজাদ মিয়া, কাজী রুহেল মিয়া, মন্নান খা, আবদাল মিয়া, আবু সালেহ খা, জসিম উদ্দিন, কাচা মিয়া খান, আবদুস সালাম খান, এহিয়া খান, কাজী জগলু মিয়া, কাজী আশরাফুল ইসলাম, সাজিদুল ইসলাম, কারী হোসাইন আহমদ, আবদুস শাহারসহ প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি ও গোরেশপুর গ্রামের পাঁচ শতাধিক সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতিসংঘের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ