সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ফিনল্যান্ডে কাজের বাজারে ধস, চরম দুরাবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
ফিনল্যান্ডে কাজের বাজারে ধস, চরম দুরাবস্থায় বাংলাদেশি প্রবাসীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: বর্তমানে ফিনল্যান্ডে কর্মসংস্থানের বাজার গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপীয় অর্থনৈতিক মন্দা, রুশ-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যস্ফীতি এবং প্রযুক্তি ও পরিষেবা খাতে স্বয়ংক্রিয়তার ব্যাপক প্রসার-এ সবকিছু মিলিয়ে দেশের শ্রমবাজারে নেমে এসেছে স্থবিরতা। এ সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বিদেশি শ্রমিকরা, বিশেষত বাংলাদেশি প্রবাসীরা। বেকারত্বের হার ও বাস্তব চিত্র : ফিনল্যান্ডের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দেশের মোট বেকারত্বের হার ৮ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হেলসিঙ্কি, ভান্তা, এসপু এবং তুর্কু শহরে নির্মাণ, পরিচ্ছন্নতা, রেস্টুরেন্ট, ডেলিভারি ও লজিস্টিক খাতে কর্মরত অনেক অভিবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন। বাংলাদেশি কমিউনিটিতে এ অবস্থা আরও ভয়াবহ। এক প্রবাসী মোহাম্মদ সুমন মুন্সী বলেন, কাজ নেই বাড়িভাড়া, খরচ সব সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়? ১. অভ্যন্তরীণ নিয়োগ হ্রাস: অর্থনৈতিক মন্দার কারণে ফিনিশ প্রতিষ্ঠানগুলো নতুন নিয়োগে সতর্ক হয়ে পড়েছে। ২. অস্থায়ী কর্মীদের ছাঁটাই: চাকরির নিশ্চয়তা নেই এমন অনেক বিদেশি, বিশেষ করে বাংলাদেশিরা অস্থায়ী চুক্তির আওতায় ছিলেন। ৩. ভাষাগত প্রতিবন্ধকতা: অনেক বাংলাদেশি প্রবাসী ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষ না হওয়ায় চাকরির বিকল্প খুঁজে পেতে সমস্যায় পড়ছেন। ৪. আইনগত জটিলতা: চাকরি হারালে রেসিডেন্স পারমিট নবায়নের বিষয়টি নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির অবস্থা : ফিনল্যান্ডে বসবাসরত আনুমানিক ১৫ হাজারের বেশি বাংলাদেশির বেশিরভাগই সেবা খাতের সঙ্গে যুক্ত। তাদের বড় একটি অংশ কাজ হারানোর পর বেকার ভাতা বা সরকারি সহায়তা পেতে সমস্যায় পড়েছেন। অনেক প্রবাসী মানসিক চাপে ভুগছেন। আর্থিক অনিশ্চয়তা, পরিবারে টাকা পাঠাতে না পারা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তারা। মার্চ মাসের কিছু বাস্তব ঘটনা : হেলসিঙ্কির বিভিন্ন কোম্পানিতে মার্চে ৩০০ বাংলাদেশি শ্রমিককে ছাঁটাই করেছে। তুর্কু শহরে কয়েকটি পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানের ১২০ অভিবাসী কর্মীকে জানানো হয়েছে, কাজের ঘণ্টা অর্ধেকে নামিয়ে আনা হবে। দুটি জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের বেশিরভাগ রাইডারদের ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে, যেখানে অধিকাংশই দক্ষিণ এশিয়ার অভিবাসী। ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা : অনেকে ভেবেছিলেন ফিনল্যান্ডে স্থায়ীভাবে কাজ করে পরিবার ও ভবিষ্যতের জন্য নিরাপত্তা গড়বেন। কিন্তু বাস্তবতা এখন স¤পূর্ণ ভিন্ন। রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে, কাজ না থাকলে নতুন আবেদন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। অনেকেই হয়ত বাধ্য হবেন দেশে ফিরে যেতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক