সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে : জি এম কাদের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:১৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৮:২৮:৪০ পূর্বাহ্ন
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে : জি এম কাদের
সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নাই। তাই অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো তাদেরও একই অবস্থা হবে। এ সময় সরকার নিজস্ব দল তৈরি করে সবধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। এখনই সেই দুর্নাম ঘোচানোর জন্য সময়। সুবিধাবাদী কেউ দলের নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ পারবে তারাই দলের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ