সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হাছনবাহার জামে মসজিদ নির্মাণে সহযোগিতার আহ্বান

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৩৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:৩৩:৪৭ পূর্বাহ্ন
হাছনবাহার জামে মসজিদ নির্মাণে সহযোগিতার আহ্বান ছবি: প্রতিকী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরতলির কুরবাননগর ইউনিয়নের হাছনবাহার জামে মসজিদটি নতুনভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। পুরাতন মসজিদটিদে জায়গা সংকট ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্রামবাসী নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। দুই মাস ধরে দু’তলাবিশিষ্ট মসজিদ নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। তবে কাজের এই পর্যায়ে এসে অর্থ সংকটে পড়েছেন গ্রামবাসী। জানা যায়, ৮শত ভোটারের হাছনবাহার গ্রামে সম্পদশালী লোকদের বসবাস খুবই কম। মসজিদ নির্মাণে একটি নির্মাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি আব্দুন নুর, অর্থ সম্পাদক মো. আইয়ুব আলী, মসজিদ মোতওয়াল্লী মো. মনির মিয়া বলেন, আমরা মহান আল্লাহর প্রতি ভরসা রেখে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস আল্লাহর ঘর মহান আল্লাই হেফাজত করবেন। দেশ এলাকার বিত্তশালী দানশীল লোকজন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা হতাশায় ভুগছি না। মহান আল্লাহ আমাদের সহায় হলে মসজিদ নির্মাণ কার্যক্রম ইনশাহআল্লাহ সফল হবে। গত শুক্রবার মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের সাথে এ প্রতিবেদকের কথা হয়। এলাকার প্রবীণ মুরুব্বী মো. আব্দুল কাদির, মো. ইসমাইল আলী ও ফিরিজ আলী বলেন, আমাদের মসজিদ নির্মাণ কমিটির নেতৃবৃন্দ খুবই আন্তরিক। তারা প্রাণপণ চেষ্টা করছেন মসজিদ নির্মাণ দ্রুত সম্পন্ন করতে। ইতোমধ্যে সুনামগঞ্জের দানশীল বিত্তবানদের শরণাপন্ন হয়েছেন। আশা করি আল্লাহওয়ালা লোকজন আর্থিক সহযোগিতার হাত বাাড়িয়ে দেবেন এবং দোয়া করবেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য আমাদের মসজিদ নির্মাণ কমিটির বিকাশ নম্বর ০১৭১৬-১২৮৩৪৯ এবং ০১৭৩৭০৮৩৯৩৬। মসজিদ নির্মানে সহযোগিতার জন্য যোগাযোগ করতে সমাজের দানশীল বিত্তবানদের অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ