সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বালু খেকোদের বিরুদ্ধে পুলিশের একশন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০১:৪০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০১:৪০:৪১ পূর্বাহ্ন
বালু খেকোদের বিরুদ্ধে পুলিশের একশন ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:: নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ‘একশনে’ নেমেছে পুলিশ। প্রতিদিনই অবৈধভাবে বালু পাথর উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা হচ্ছে বালু, পাথর ও পরিবহনে নিয়োজিত উপকরণ নৌকা। একই সঙ্গে আটক করা হচ্ছে অনেককে। তবে উত্তোলনে জড়িত কেবল শ্রমিকদের গ্রেপ্তার বা আটক করা হলেও মূল অপরাধীরা ধরাছোয়ার বাইরে রয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে তাহিরপুর থানা পুলিশ সীমান্ত নদী যাদুকাটা ও শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ ঘনফুট বালু উদ্ধার করেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বালু ও জব্দকৃত উপকরণের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যারাতে তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন অভিযানে নামেন। এসময় ৬শ ঘনফুট উত্তোলিত বালু, তিনটি নৌকাসহ ৩জনকে আটক করেন তিনি। আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের লাদেন মিয়া (২৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৩০), লিটন মিয়া (২২) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীর পাড় গ্রামের রিপন মিয়া। এদিন এস আই আহমেদুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১৮শ’ ঘনফুট অবৈধ বালু ও ৪ টি নৌকা সহ ৪ জনকে গ্রেফতার করে। যার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদাঘাট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোশাহিদ হোসেন রানুকে আটক করে পুলিশ। রানু যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত বলে অভিযোগ আছে। এ ঘটনায় আমিন উদ্দিন, সায়েম আলী, দেলোয়ার হোসেন ও জয়ন্ত দাস নামের আরো চারজনকে আটক করা হয়। এদিকে সদর থানা পুলিশেরও একটি অভিযানিক দল অলিরবাজার এলাকায় সুরমা নদীর তীল থেকে গত ২৯ আগস্ট রাতে বালু ভর্তি তিনটি নৌকাসহ ২জনকে গ্রেপ্তার করে। ওই দল ৬ হাজার ৮শ ফুট বালু, ৩টি নৌকাসহ আটক করে। জব্দকৃত বালু উপকরণের মূল্য প্রায় সাড়ে ষাট লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মামলাসহ অজ্ঞাতনামা মূল হোতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জ পুলিশ সুপার এম. এন মোরশেদ বলেন, অবৈধভাবে বালু পাথর উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা বালু ও বালু বহনের উপকরণসহ জড়িতদের গ্রেপ্তার করছি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করছি তাদের পণ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী