সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

রেড ক্রিসেন্টের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৮:১৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৮:১৭:২২ পূর্বাহ্ন
রেড ক্রিসেন্টের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বন্যাপূর্বাভাস সংক্রান্ত বিষয়ে দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্টের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কালিবাড়িস্থ জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের এফডিএফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. শাহজাহান এবং জার্মান রেড ক্রিসেন্ট প্রতিনিধি ফাহিম আহমদ। মতবিনিময় সভায় সুনামগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকে সম্প্রতি ঘোষিত আগাম বন্যার ঝুঁকি হ্রাস বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, কার্যনির্বাহী সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাড. মোহাম্মদ শামসউদ্দীন, রায়হানা মঞ্জুর চৌধুরী, মমতাজুল হাসান আবেদ, মাহবুবুর রহমান পীর, নাইম আহমদ অন্তর, ইউনিট অফিসার কনিকা তালুকদার, যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ, উপ-যুবপ্রধান প্রীয়াস শ্যাম প্রিতমসহ যুব সদস্যবৃন্দ। মতবিনিময় শেষে এফডিএফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. শাহজাহান এবং জার্মান রেডক্রিসেন্ট প্রতিনিধি ফাহিম আহমদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে জার্মান রেডক্রসের এফবিএফ প্রজেক্টের আওতায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামে বন্যাপূর্বাভাস সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফিল্ড মনিটরিং করেন। এসময় সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা, ইউনিট লেভেল অফিসার, ইউনিটের যুব প্রধান ও স্বেচ্ছাসেবকবৃন্দ তাদের সাথে ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক