সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ধর্মপাশায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:০১:২৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মহিষপুর গ্রামের সামনে থাকা কালাপানি নদীর পশ্চিমপাড় থেকে রবিবার (২০ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বেলা দুইটার দিকে স্থানীয় দুইজন কৃষক উপজেলার কালাপানি নদীর পশ্চিমপাড়ে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধকে মাথায় গামছা বাধা, পরনে টিসার্ট ও লুঙ্গি পরিহিত এবং মুখম-ল কম্বল দিয়ে ঢাকা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশটি পুলিশ উদ্ধার করে। ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা ওই বৃদ্ধের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স