সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার কমিটিকে সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:১১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৪৭:০১ পূর্বাহ্ন
জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার কমিটিকে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিকে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় সিলেট আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে, জাতীয়বাদী ব্যবসায়ী দলের নেতৃবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা শাখার সভাপতি শোয়েব আহমেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী দলের সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া, কৃষকদল সিলেট মহানগর শাখার জলবায়ু বিষয়ক স¤পাদক আব্দুর রহিম, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত ময়নুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা আজাদ মিয়া, মহানগর ব্যবসায়ীদল নেতা সালাউদ্দিন মিয়া, ল কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নেতৃবৃন্দ সংবর্ধিত সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি এটিএম হেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাংগঠনিক স¤পাদক জুয়েল আহমদ ও সুনামগঞ্জ পৌর শাখা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন বলেন, নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃত্বে সুনামগঞ্জে জাতীয়তাবাদী ঘরানার সকল ব্যবসায়ীদের একই প্লাটফর্মে নিয়ে এসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিরাট ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন