সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:২০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৪৬:২৫ পূর্বাহ্ন
২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
স্টাফ রিপোর্টার ::
কৃষকদের কাছ বোরো ধান সংগ্রহ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুর রহমান, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, মিল মালিক সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সাংবাদিক পংকজ কান্তি দে প্রমুখ। সভায় বক্তারা বলেন, এবার ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা। তারা বলেন, প্রত্যেক প্রকৃত কৃষকের কাছ থেকে সর্বোচ্চ দেড় টন পরিমাণে ধান কেনা যাবে। এতে বেশি পরিমাণ কৃষকের ধান ক্রয় করা যাবে। এতে কৃষকেরা লাভবান হবেন। সর্বোচ্চ লাভ যেন কৃষকের হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স