সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

শান্তিগঞ্জে প্রভাবশালীদের বাধায় ১০ দোকান বন্ধের অভিযোগ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১১:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১১:৪৮:২৩ অপরাহ্ন
শান্তিগঞ্জে প্রভাবশালীদের বাধায় ১০ দোকান বন্ধের অভিযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজারে প্রভাবশালীদের বাধায় শ্যামনগর গ্রামের বাসিন্দাদের ১০টি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার (২১ এপ্রিল) দুপুরে ইউনিয়নের শ্যামনগর গ্রামের আলতাফ হোসেন, হিরন মিয়া, সামছু মেম্বার, সাইদুর রহমান, ফারুক মিয়াসহ পাথারিয়া বাজারে শ্যামনগর গ্রামের ১০ ব্যবসায়ী এবং শ্যামনগর গ্রামের প্রায় শতাধিক লোকজন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানাযায়, গত রমজান মাসে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠদান করা থেকে বিরত রাখেন। পরে শ্যামনগর গ্রামবাসীরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এবং ওই শিক্ষককে বিদ্যালয়ের পাঠদানে বারণ করেন। একারণে ওই শিক্ষক তার গাজীনগর গ্রামের বাসিন্দা আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রভাবশালী লোকজনসহ গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পাথারিয়া বাজারে ব্যবসায়ী ও শ্যামনগর গ্রামের বাসিন্দা শামীম আহমদ, আরব আলী, রাশেদ মিয়া, মসলা ব্যবসায়ী সেলিম মিয়া, ভেরাইটিজ দোকান ব্যবসায়ী শাহ জাহান মিয়া, কাঁচামাল ব্যবসায়ী সুজাত মিয়া, সুমিন মিয়া, গ্রোসারি ব্যবসায়ী আব্দুল হাসিম, হোটেল ব্যসায়ী কাসেম মিয়ার দোকানসহ ১০টি দোকান বন্ধ করে দেন। পরবর্তীতে শ্যামনগর গ্রামের সাধারণ লোকজনদেরকেও পাথারিয়া বাজারে বাজার-সদাই করা থেকে বিরত থাকতে ভয়ভীতি দেখানো হয়। পাথারিয়া বাজারের ব্যসায়ী ও শ্যামনগর গ্রামের বাসিন্দারা জানান, আমাদের গ্রামের ব্যবসায়ীদের দোকান খোলে ব্যবসা-বাণিজ্য করে দিয়েছে গাজীনগর গ্রামের প্রভাবশালীরা। এতে আমাদের ব্যবসায়ীদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পাশপাশি আমাদের প্রাণহানির আশঙ্কাও রয়েছে। অভিযোগের বিষয়ে পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজীনগর গ্রামের মৃত হাজী লাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া বলেন, ওই মাস্টারকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, সেটা স¤পূর্ণ মিথ্যা। ওই শিক্ষককে তার বিদ্যালয়ে যেতে শ্যানগর গ্রামের লোকজন বাধা দিয়েছে। ওই শিক্ষক গাজীনগর গ্রামে এসে বিষয়টি জানায় এবং তার আত্মীয়-স্বজনদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকের খবর পেয়ে শ্যামনগর গ্রামের পাথারিয়া বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। আমাদের লোকজন কেউ তাদের দোকানপাট বন্ধ করেনি। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে দুইপক্ষকে মঙ্গলবার শুনানীর জন্য উপজেলায় নিয়ে আসবো। পরবর্তীতে দুইপক্ষের কথাবার্তা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন