সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জামালগঞ্জে এক সড়ক নির্মাণে দুর্ভোগ কমেছে কয়েক হাজার মানুষের

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৯:১৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৯:২৩:১৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে এক সড়ক নির্মাণে দুর্ভোগ কমেছে কয়েক হাজার মানুষের ছবি: বাস্তবায়নকৃত নতুন সড়কের ছবি।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের মাঝে একটি গ্রামীণ সড়ক নির্মানে বদলে গেছে প্রায় কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার চিত্র

উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষিপুর নতুন পাড়া ও ৭ নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের মাঝে বয়ে যাওয়া ৫'শ মিটার একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। যা স্বাধীনতার পর থেকে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো। তবে দেরিতে হলেও এটি বাস্তবায়নের ফলে স্থানীয়রা তাদের মসজিদ, মন্দিরে অল্প সময়ে যাতায়াতের সুফল ভোগ করতে পারবে। তাছাড়া কৃষকরা তাদের গৃহপালিত গরু বাছুরসহ অল্প সময়ের মধ্যে বৈশাখ মাসে তাদের জমির ধান ঘরে তুলতে পারবে।

জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের (টিআর কাবিখা) গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যায়ে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়ালের তত্বাবধানে কাজটি বাস্তবায়ন করেছেন জামালগঞ্জ উপজেলা পিআইও অফিস।
এব্যাপারে এলাকার জেহেদ মিয়া বলেন, আমাদের ধান ঘরে তুলতে খুব সমস্যা হতো। নতুন এই সড়কটি হওয়াতে আমাদের চলাচলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।

জয়দর মিয়া বলেন, স্বাধীনতার পর থেকেই এই সড়কটি করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কারো আমলেই হয়নি। এবছর আমাদের এলাকার দয়াল মেম্বার কাজটি করে দিয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পিযুস তালুকদার বলেন, আমরা আমাদের ধর্মীয় কাজে গ্রাম থেকে মন্দিরে অনেক রাস্তা ঘুরে যেতে হতো। এতে অনেক সময় ব্যায় হতো। কিন্তু এই রাস্তাটি হওয়াতে খুব অল্প সময়ে মন্দিরে যাওয়াসহ হাওরের ধান ঘরে তোলা সহজ হয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য শাফায়ত উল্লাহ দয়াল বলেন, আমরা ছোটকাল থেকেই দেখে আসছি নতুন এই রাস্তাটি নির্মাণে কয়েকগ্রামের মানুষের দাবি৷ কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। আমি ইউপি সদস্য হওয়ার পর আমার পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সাথে পরামর্শ করলে তিনি এটি বাস্তবায়নে আমাকে বরাদ্দ দিয়েছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের দিক নির্দেশনায় কাজটি বাস্তবায়ন করেছি। 

ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, এই সড়কটি খুব প্রয়োজন ছিলো কয়েকটি গ্রামের মানুষের। তাই ইউএনও স্যারের সাথে কথা বলে এখানে বরাদ্ধ দিয়েছি। কাজটি হওয়াতে এলাকাবাসী এটার সুফল ভোগ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স