সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরি

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার উত্তববীর গ্রামের বাসিন্দা ও উপজেলার সেলবরষ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার (৪২) বাড়িতে গত সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, তাঁর এক ছোট বোন অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে নিজ বসতঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে অন্য একটি কক্ষ দিয়ে তিনি বের হন। পরে তিনি ও তাঁর মা রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। রাত দুইটার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন দরজাটি খোলা ও বসতঘরের ভেতরে থাকা কাপড়, চশমা, ঘড়িসহ অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি বলেন, চোরেরা আমার কক্ষের পালঙ্কের ড্রয়ারের তালা খুলে এক লাখ টাকা ও পাশের কক্ষের একটি সোকেসের ড্রয়ারের তালা খুলে সাত হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরদের দেখে ছোটবোন চিৎকার দিলে চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবো। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী