সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩৭:৫৩ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা আদনান সামি ঠাকুর খান প্রত্যয় (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে ওই এসএসসি পরীক্ষার্থীর নিজ বাসার ছাদের ওপর এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এসএসসি পরীক্ষার্থীর বাবা বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল বশর ঠাকুর খান (৬৫) বাদী হয়ে সোমবার (২১ এপ্রিল) বিকেলে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ধর্মপাশায় থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা আদনান সামি ঠাকুর খান প্রত্যয় উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছরে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে তার কক্ষে বসে সে লেখাপড়া করছিল। এ সময় বাসার ছাদের ওপর শব্দ হয়। প্রত্যয় টর্চ লাইট নিয়ে বাসার ছাদের ওপর কেন শব্দ হলো তা দেখতে যায়। ছাদের গেইট খোলামাত্রই ২৩ থেকে ২৫ বছর বয়সী দুইজন যুবক তার ওপর ধারালো চাকু ও লাঠি দিয়ে হামলা চালায়। হামলায় প্রত্যয়ের ডান হাতের তিনটি আঙুলের কিছু অংশে চাকুর আঁচর লেগে কেটে যায়। এছাড়া রডের আঘাতে তার বাম হাতের কনুইয়ের ওপরের অংশের হাড় ভেঙে গেছে। এ অবস্থায় প্রত্যয় সিঁড়ির নিচে অংশে গড়িয়ে পড়ে। অপরদিকে, দুর্বৃত্তরা বাসার পাইপ ও গ্রিল বেয়ে নিচে নেমে দৌড়ে পালিয়ে যায়। সন্তানের চিৎকার শুনে প্রত্যয়ের বাবা ও মা এগিয়ে গিয়ে বিদ্যুতের আলোতে দুই দুর্বৃত্তের চেহারা দেখলেও এরা অপরিচিত হওয়ায় তাদেরকে তারা চিনতে পারেননি। পরে রাতেই তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রত্যয়কে। খায়রুল বশর ঠাকুর খান বলেন, দীর্ঘ বছর ধরে মানুষের অধিকার আদায়ে আমি রাজনীতি করে আসছি। আমার সঙ্গে কারও শত্রুতা থাকতেই পারে। কিন্তু আমার ছেলের সঙ্গে কীসের শত্রুতা। কেন এমন হলো ঘটনাটি আমি বুঝে উঠতে পারছি না। তবে দুর্বৃত্তদের এই হামলার ঘটনাটি আমার কাছে পূর্ব পরিকল্পিত বলে মনে হয়েছে। এ ঘটনা নিয়ে আমি সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছি। এসএসসি পরীক্ষার্থী আদনান সামি ঠাকুর খান প্রত্যয় বলে, সোমবার সকালে গণিত পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছুটা সমস্যা হলেও পরীক্ষা ভালো হয়েছে। আমার মনে হচ্ছে আমাকে নয়, আমার আব্বুকে লক্ষ করেই দুর্বৃত্তরা এই হামলা করেছিল। বাদশাগঞ্জ পশ্চিমবাজারের ব্যবসায়ী তাহের উদ্দিন সোনা মিয়া (৫৪) বলেন, এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকার মানুষজনদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক