সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সুরমা নদীতে অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫০:০৯ পূর্বাহ্ন
সুরমা নদীতে অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতি নদী পার হয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার আসছে - এমন খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা নদীতে বিভিন্ন নৌযানে তল্লাশি করেন। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় কেশ তেল, সাবান, ফেসওয়াশ ক্রিম, বিস্কুট, রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করে। আটক পণ্যের বাজার দর ৪০ লাখ টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধের সীমান্তের পাশাপাশি সড়ক ও নৌপথে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করছেন। আগামী ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক