সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য হলেন নূরুল ইসলাম সাজু

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০২:০১ পূর্বাহ্ন
সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য হলেন নূরুল ইসলাম সাজু
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন বিবিসি’র সাবেক সাংবাদিক নূরুল ইসলাম সাজু। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর ধারা ১৮(১)(জ) ও ১৮(২) মোতাবেক সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী দুই বছর সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। নূরুল ইসলাম সাজু সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলফু মিয়া তালুকদারের বড় ছেলে। তাঁর দুই কন্যা সন্তান উচ্চতর ডিগ্রি নিয়ে ইংল্যান্ড লেখাপড়া করছে। এ বিষয়ে নূরুল ইসলাম সাজু বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাওর জনপদ সুনামগঞ্জ জেলা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি হাওরপাড়ের সন্তান। হাওরাঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। আগামী প্রজন্মকে অনুকূল পরিবেশে লেখাপড়া করার সুযোগ তৈরি করে দিতে হবে। আমি সকল শ্রেণির মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার