সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সরকারে আ.লীগের দোসর আছে : জয়নুল আবদিন ফারুক

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৮:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৮:১৩:০৫ পূর্বাহ্ন
সরকারে আ.লীগের দোসর আছে : জয়নুল আবদিন ফারুক
সুনামকণ্ঠ ডেস্ক :: ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের কিছু কিছু দোসর আপনার সরকারে আছে এদের থেকে সতর্ক থাকুন। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে ইতিহাস সৃষ্টি করে যে নোবেল পেয়েছেন, সেই নোবেলকে নিয়েও হাসিনা পার্লামেন্টে বাজে কথা বলেছিল। আপনাকে হাঁটিয়ে সাত তলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে। সেই হাসিনার বিচারও চলুক। আয়নাঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিছু কিছু দোসর আপনার সরকারে আছে এদের থেকে সতর্ক থাকুন। অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, যাদের হাত-পা নেই, পঙ্গু, হাসপাতালে ভর্তি রয়েছে, শরীরে রক্ত নেই, খেতে পারে না, তাদের আন্দোলনের কারণে যে সরকারে আপনি (ড. ইউনূস) এখন বসে আছেন, সে সরকার কেন এখনও টালবাহানা করে যাচ্ছে। বিএনপিকে কার কথায় হিংসা করছেন। এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না। আমরা হিংসা করার মানুষও না। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। ১/১১-তে আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু, বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। অমানুষিক কাজ করেছেন আপনি। তিনি বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়। বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কীভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন। কী করে তাকে জমি দিয়েছেন। আপনার (শেখ হাসিনা) দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন