সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ওপর ‘হামলা’র নিন্দা বিএনপির

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১২:০৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১২:০৬:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ওপর ‘হামলা’র নিন্দা বিএনপির
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর ‘লাঠিচার্জের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক স¤পাদক ডা. রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলা অতীতের ফ্যাসিস্ট সরকারের দমননীতির ধারাবাহিকতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর স¤পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় কোনো পরিকল্পনা ছাড়াই তাদের পরিবারের সদস্যদের নামে জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। এতে স্বাস্থ্য শিক্ষা খাত বিপদগামী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও এই ভুল সিদ্ধান্তের মূল্যায়নে ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের কথা ভেবেছে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীরা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যে প্রহসনের শিকার হয়েছে, তার প্রতিকার প্রয়োজন। তবে এই মেডিকেলগুলোতে এরইমধ্যে যারা ভর্তি হয়েছে, তাদের শিক্ষাজীবন নির্বিঘœ রাখাও আমাদের দায়িত্ব। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা স্মরণ করিয়ে দেয় অতীতের মাফিয়া সরকারের দমননীতি। বিএনপি বলছে, যে কোনো যৌক্তিক আন্দোলনের জবাব এভাবে লাঠিপেটা হতে পারে না। ডা. রফিকুল ইসলাম অবিলম্বে দেশের সব সরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন