সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

রাস্তা সংস্কারে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১০:৩১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১০:৩১:৫৪ অপরাহ্ন
রাস্তা সংস্কারে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থবিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে গেলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত টিম সরজমিনে গেলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী ও আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েকটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে। মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই। ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘ্ন ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার কাজ শুরু করার দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন