সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন

শ্রমিক বিল্লাল মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবি

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:২০:০৮ অপরাহ্ন
শ্রমিক বিল্লাল মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লাল মিয়া হত্যাকা-ের ঘটনায় এজাহারভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নিহতের পরিবার ও স্বজনদের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী মিনারা খাতুন ও নিহতের বড়ভাই আব্দুল জলিল। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে শ্রমিক বিল্লাল মিয়ার সাথে একই গ্রামের রুবেল মিয়া গংদের পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল মিয়া চাকু দিয়ে আঘাত করে বিল্লাল মিয়াকে হত্যা করেন। এই ঘটনায় গত ২৪ সালের ২৪ আগস্ট রুবেল মিয়াসহ ৪ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে, দীর্ঘ ৮ মাসেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। এই কারণে আসামি পক্ষ মামলাটি আপোস করতে চাপ সৃষ্টি করে আসছে। তারা নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। অবিলম্বে প্রধান আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকার এবং পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান নিহতের পরিবার ও স্বজনরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের বৃদ্ধা মা সখিনা খাতুন, ছেলে হেলাল মিয়া, ছেলে ইয়াসিন মিয়া, ইব্রাহিম মিয়া ও মেয়ে মীমসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার