সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

কৃষি ঋণ বিতরণ লক্ষ্যের চেয়ে ৩৬৩৯ কোটি টাকা পিছিয়ে, শুরুই করেনি দুই ব্যাংক

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:৩৩:২৯ অপরাহ্ন
কৃষি ঋণ বিতরণ লক্ষ্যের চেয়ে ৩৬৩৯ কোটি টাকা পিছিয়ে, শুরুই করেনি দুই ব্যাংক
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি অর্থ বছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কৃষি ঋণ বিতরণ হয়েছে ২৪ হাজার ৮৬১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ হাজার ৬৩৯ কোটি টাকা কম। একই সময়ে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৫০০ কোটি টাকা। ৯ মাসে কৃষি ঋণ বিতরণই করেনি দুই ব্যাংক আর লক্ষ্য মাত্রার এক-তৃতীয়াংশের কম ঋণ বিতরণ করেছে ৯ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বাণিজ্যিক ব্যাংকগুলো মোট ঋণের কমপক্ষে দুই শতাংশ কৃষি ঋণ বিতরণ করে। এ হিসাবে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা রয়েছে ৩৮ হাজার কোটি টাকা। জুলাই-মার্চ ৯ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর বছরের মোট কৃষি ঋণের লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ বিতরণ করার কথা ছিল। সেখানে বিতরণ করেছে ৬৫ শতাংশ। এ ক্ষেত্রে বিশেষ পিছিয়ে আছে বেসরকারি ব্যাংকগুলো। ১৯ হাজার ৩৯ কোটি টাকার বিপরীতে বিতরণ করেছে ১৪ হাজার ৭২৭ কোটি টাকা। অন্যদিকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা এগিয়ে আছে। চলতি অর্থবছরের শুরু থেকে সরকার পতন আন্দোলনের কারণে ব্যাংকগুলোতে ঋণের চাহিদা কম ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে ব্যাংক খাতের শুদ্ধি অভিযান শুরু হয়। এ সময় ঋণ বিতরণে ধীরে চল নীতি অনুসরণ করে ব্যাংক গুলো। এ সঙ্গে যোগ হয় সুদ হার বাড়িয়ে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর বাংলাদেশ ব্যাংকের পলিসি। এতে শিল্প, ট্রেডিং, সেবাসহ অন্যান্য খাতে ঋণের প্রবাহ কমে। এর ফলে কৃষি ঋণেও ধাক্কা লাগে। কিন্তু খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অর্থায়নের যে অগ্রাধিকার তা উপেক্ষিত হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ঋণ বাড়ানোর কৌশল ঠিক করা হয় বেশ আগে। তার অংশ হিসাবে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ২ শতাংশ কৃষি ঋণ হিসাবে বিতরণ করা বাধ্যতামূলক করা হয়। যে সব ব্যাংকের পল্লী অঞ্চলে নিজস্ব শাখা নেই তারা সরকারের অন্য নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথোরিটির (এমআরএ) নিবন্ধিত ক্ষুদ্র ঋণ বিতরণী সংস্থার (এনজিও) মাধ্যমে ঋণ বিতরণ করে। যে সব ব্যাংক কৃষি ঋণ বিতরণে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাদের শাস্তি পেতে হয়। বাংলাদেশ ব্যাংক এ বিষয়টি নজরদারি করছে। ৯ মাসে দেশি মালিকানাধীন পদ্মা ব্যাংক ও বিদেশি মালিকানাধীন উরি ব্যাংক কৃষি ঋণ বিতরণ শুরুই করেনি। লক্ষ্যমাত্রার মাত্র ৫ দশমিক ৩১ শতাংশ বিতরণ করেছে ইউনিয়ন ব্যাংক, ১৩ শতাংশ বিতরণ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংক, ১৩ শতাংশ বিতরণ করেছে মধুমতি ব্যাংক, ২৩ শতাংশ করে বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সোশ্যাল ইসলাম ব্যাংক। ১৬ শতাংশ ঋণ বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে মাত্র ৯ শতাংশ বিতরণ করেছে এইচএসবিসি ব্যাংক। ঋণের পরিমাণ কম হলেও ৯ মাসেই পুরো বছরের কৃষি ঋণ বিতরণ করেছে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল ফালাহ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও হাবিব ব্যাংক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ