সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

“মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:৫১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:৫১:০৬ অপরাহ্ন
“মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এসেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা। আলোচনা সভার সভাপতিত্ব করেন এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, সদর মডেল থানার এসআই (নি.) আব্দুল্লাহ আল রিফাত, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ এ কর্মরত এএসআই মো. আ. কাদির। সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কলেজ পড়–য়া শিক্ষার্থী, ইমাম ও পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বেদে সর্দার, মৎস্যজীবী প্রতিনিধি, পল্লী চিকিৎসক, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য মোছা. শিল্পী বেগম, আরপিডাব্লিউএস এর নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন, জেলা হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, প্রত্যাশা মহিলা সমিতির সভানেত্রী নাজমা বেগম, নারী উদ্যোক্তা দীপ্তি সরকার। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীবৃন্দ উন্মুক্ত মতবিনিময়ে আলোচনায় মাদক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং নিজ পরিবার থেকে মাদক বিরোধী কার্যক্রম করার জন্য সভায় অবহিত করেন। সেই সাথে প্রতিটি স্কুল-কলেজে এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং সেই সাথে নিজের মন থেকে নিজ দায়িত্বে মাদকবিরোধী শপথ গ্রহণ করতে তাগিদ প্রদান করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক