সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের
সুনামকণ্ঠ ডেস্ক :: গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই।’ আবেগতাড়িত হয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয়। তাই গুমে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি।’ সেইসঙ্গে দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন