সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জগন্নাথপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৫৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৫৩:১৯ অপরাহ্ন
জগন্নাথপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সরকারিভাবে নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল জানান, এবার জগন্নাথপুর উপজেলা থেকে সরকারিভাবে মোট ১৩৬২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে জগন্নাথপুর সদর খাদ্যগুদামে ৮৭৪ ও রাণীগঞ্জ খাদ্যগুদামে ৪৮৮ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এবার বেশি পরিমাণে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার জন্য জনপ্রতি ৩ টনের জায়গায় দেড়টন করে লটারির মাধ্যমে কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা হারে প্রতি মণ ১৪৪০ টাকা দরে জনপ্রতি ৩৮ মণ করে লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে। বৃহস্পতিবার থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স