সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বোরো’র ঘ্রাণে মুখর হাওর

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৪৯:১২ অপরাহ্ন
বোরো’র ঘ্রাণে মুখর হাওর
আশিস রহমান :: দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেদিকেই ধান আর ধান। বোরো ধানের ঘ্রাণে মুখর হাওর এলাকার চারপাশ। ফসলের মাঠের বুক চিরে সুদূরে গিয়ে মিলিত হয়েছে মেঠোপথ। পথের ধারে ধারে স্তূপ দিয়ে রাখা হয়েছে বোরো ধান। কেউ ধান স্তূপ দিয়ে রাখছেন, আবার কেউ ধান মাড়াই করছেন মেশিনে। আকাশে কালো মেঘের আনাগোনা। বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। রোদ বৃষ্টি উপেক্ষা করে কৃষকদের ধান কাটা এবং ধান মাড়াই করে ঘরে তোলার ব্যস্ততা দেখা গেছে হাওর পাড়ে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা কৃষকদের ব্যস্ততা আরো বাড়িয়ে দিয়েছে। ভারী বৃষ্টিপাত ও আগাম বন্যার শঙ্কায় বোরো ফসল ঘরে তুলতে কাস্তে হাতে নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সুনামগঞ্জের কৃষাণ-কৃষাণীরা। সুনামগঞ্জে চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা প্রায় ১৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এর বাজারমূল্য আনুমানিক ৫ হাজার ২০০ কোটি টাকা। বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে কালনার হাওরপাড়ে স্থানীয় কৃষকদের সাথে আলাপ হয় এই প্রতিবেদকের। কৃষকেরা বলছেন, এখনো অনেক ধান পাকার বাকি। তারপরও তড়িঘড়ি করে পাকা-আধা পাকা ধান কাটতে হচ্ছে। কখন আবহাওয়া খারাপ করে বসে তাঁর কোনো নিশ্চয়তা নেই। এই সময়ের মধ্যেই ধান কাটতে হবে, মাড়াই করতে হবে। তারপর ধান শুকিয়ে ঘরে তুলতে হবে। তাছাড়া ধানের পাশাপাশি খড় শুকিয়ে সংগ্রহ করতে হবে গো খাদ্যের জন্য। আলীপুর গ্রামের কৃষক মোবারক মিয়া বলেন, ৩০ শতক জমিতে এইবার হাইব্রিড সুরভি জাতের ধান লাগাইছি। ভালো ফলন হইছে। আশা করছি ২০ মণ ধান পাওয়া যাইব। শ্রমিক পাওয়া যায়না। ভাগে শ্রমিক লইছি। ধানের ৫ ভাগের এক ভাগ তারারে দেওয়া লাগব। ধান কাটার শ্রমিক আব্দুস সাত্তার বলেন, আমরা দলবদ্ধ ভাবে ধান কাটি। একেক দল একেকজনের জমিতে ধান কাটে। জমির মালিকের ধান কেটে দিলে ৫ ভাগের এক ভাগ ধান আমরা পাই। দলের সবাই এই ধান ভাগবণ্টন করে নিই। কানলার হাওরের কৃষক দিন ইসলাম বলেন, আমার ধান এখনো পাকেনি। ধান পাকতে আরো অন্তত ৫-৭ দিন সময় লাগবে। এনিয়ে সবসময় টেনশনে আছি। কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শিলাবৃষ্টি হলে ধানের ক্ষতি হবে। দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, বৃষ্টিতে ধান খেত তলিয়ে যাওয়ার কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। তবে শিলাবৃষ্টিতে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কৃষকদেরকে দ্রুত ধান কাটার তাগিদ দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ধান কাটতে এবার শ্রমিক সংকট তেমন নেই। তাছাড়া আমাদের সাথে কৃষকেরা যোগাযোগ করলে আমরা ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিনের ব্যবস্থা করে দেব। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জে অকাল বন্যা ও পাহাড়ি ঢলের কবল থেকে বোরো ফসল রক্ষায় জেলার ৫০টি হাওরে ৬৮৭টি প্রকল্পে ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছে। এতে প্রাক্কলন ছিল ১২৭ কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান, হাওরের পরিস্থিতি এখনো ভালো, কৃষকেরা নির্বিঘেœ ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজ করছেন। আগামী ৫ মে পর্যন্ত হাওরে ধান কাটা চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ