সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জুলাই-আগস্টে হামলা-হত্যার তথ্য সংগ্রহ করছে আ.লীগ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন
জুলাই-আগস্টে হামলা-হত্যার তথ্য সংগ্রহ করছে আ.লীগ
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এই আন্দোলন শুরুর সময় জুলাই ও আগস্টের এখন পর্যন্ত (৩০ আগস্ট) সারা দেশে দলীয় নেতাকর্মী-সমর্থকদের হত্যা, কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি স্থাপনা ও থানায় হামলার ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই-মেইলে সংগ্রহ করছে দলটি। শুক্রবার (৩০ আগস্ট) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এসব তথ্য পাঠানোর জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়। ই-মেইল ঠিকানা হিসেবে রহভড়@ধষনফ.ড়ৎম এবং বিনঃবধস@ধষনফ.ড়ৎম মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে। উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়েছে, জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত ৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্ত করবে জাতিসংঘ। একইসঙ্গে কারা এর সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কী, সেটিও খুঁজে বের করে ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। এরপরই আওয়ামী লীগ তথ্য সংগ্রাহের এই আহ্বান জানালো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ