সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
ধান কাটা ব্যাহত

হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৫৮:০৯ অপরাহ্ন
হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক
শহীদনূর আহমেদ::
শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরের কৃষক শাহাবুলক্ষেতের খানি জমির ধান পাকা থাকলেও শ্রমিক না পাওয়ায় বিপাকে এই চাষী

কয়েক দিন যোগাযোগ করেও হারভেস্টার মেশিনের সিরিয়েল পাননি তিনি। হাজার টাকা মুজুরিতে কয়েকজন স্থানীয় শ্রমিক সংগ্রহ করলেও একদিন কাটার পর অন্যের জমিতে ধান কাটার চলে যাওয়ার কথা থাকায় জমির অবশিষ্ট ধান নিয়ে বিপাকে তিনি।

হাওরের ধান কাটার শ্রমিক সংকট নিয়ে এই চাষী জানান, আগের মতো লাইয়া (ধান কাটার শ্রমিক) আয় না। স্থানীয় পর্যায়ে শ্রমিক পাওয়া যায় না। যদিও পাওয়া যায় মুজুরি ও অন্যান্য খরচ দিয়ে মুনাফা থাকে না। চাষাবাদ করে ক্ষতি ছাড়া লাভের মুখ দেখেন না তিনি। কৃষক শাহাবুলের মতো শ্রমিক সংকটে রয়েছেন জেলার বিভিন্ন হাওরের এলাকার মাঝারি ও ক্ষুদ্র চাষীরা।

কৃষকরা জানিয়েছেন, বিগত বছরগুলোতে বৈশাখের এই সময়টাতে সুনামগঞ্জের বোরো ধান কাটতে সিলেট, কুমিল্লা, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতেন ধান কাটার শ্রমিক। কৃষিতে যান্ত্রিকীকরণের কারণে ধীরে ধীরে কমে আসছে বহিরাগত শ্রমিকের আগমন। ধান কাটতে সরকারিভাবে হারভেস্টার মেশিন সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান কৃষকরা।
তাছাড়া কদর্মাক্ত নিচু এলাকা ও বৃষ্টিবাদলে হারভেস্টার মেশিন উপযোগী না হওয়ায় ধান কাটতে শ্রমিকের উপর নির্ভর করতে হয় কৃষকদের। ফলে নির্দিষ্ট মওসুমে পর্যাপ্ত শ্রমিক না থাকায় জমির পাকা ধান নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা। এই অবস্থায় বৃষ্টি বা অকাল বন্যা দেখা দিলে ক্ষেতের পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

পাখিমারা হাওরের আরেক কৃষক আইনুল ইসলাম বলেন, আমার জমির ধান ক্ষেতে পেকে ‘আম’ হয়ে রইছে। দুইদিন ধরে হারভেস্টার মেশিনের কাছে যাচ্ছি। মেশিনওয়ালা সিরিয়াল দিতে পারছেনা। ধান কাটার শ্রমিকও পাচ্ছি না। এদিকে আবহাওয়ার অবস্থা ভালো না। প্রশাসন মাইকিং করছে ধান কাটতে। বৃষ্টিপাত হলে ভয়ের মধ্যে থাকি। ধান নিয়ে বড় সমস্যায় রয়েছি।

সুনামগঞ্জ সদর উপজেলার শেয়ালমারা হাওরের চাষী রহিম মিয়া বলেন, প্যাক কাদার মধ্যে মেশিন দিয়ে ধান কাটা যায় না। যে জমিতে পানি রয়েছে সে জমিতে কোনোভাবেই মেশিন নামানো যায় না। তাই বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটাতে হয়। এখন আগের মতো শ্রমিক পাওয়া যায় না। পেলেও মুজুরি হাজার টাকা চায়। এক কেয়ার জমি কাটতে ২৫০০-৩০০০ হাজার টাকা খরচ পড়ে যায়। তারপর মাড়াই খরচ ও ট্রলি খরচ তো দিতেই হয়। পরে আর আমাদের কিছু থাকে না। কৃষি বিভাগ

সূত্রে জানা যায়, অন্যান্য বছর সুনামগঞ্জে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক ধান কাটতে আসলেও এ বছর শ্রমিক এসেছে মাত্র ৯ হাজার ৩০০জন। স্থানীয় পর্যায়ে ১ লাখ ৫৫ হাজার শ্রমিক থাকলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলায় ধান কর্তনে ১০২০টি কম্বাইন হারভেস্টার ও ১১১টি রিপার মেশিন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শ্রমিক সংকট নিরসনে শ্রমিক সরবরাহের পাশাপাশি সহস্রাধিক শ্রমিক দিয়ে

হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। তিনি বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
ইতোমধ্যে সকল হাওরে ধান কাটছেন কৃষকরা। হাওরে শ্রমিক সংকট থাকলেও হারভেস্টার মেশিন দিয়ে প্রতিদিনই পাকা ধান কাটা হচ্ছে। ইতোমধ্যে হাওরে মোট আবাদকৃত ৫১% জমির ধান কর্তন হয়েগেছে বলে জানিয়েছেন তিনি। ৩০ এপ্রিলের মধ্যে নিচু এলাকার ধান শতভাগ কর্তনের আশা করছেন তিনি।
এবার সুনামগঞ্জ বোরো ধানের আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে। ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা চালের দিক দিয়ে নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। যার বাজার মূল্য ৫ হাজার ২০০ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক