সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪২:৪৯ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সুনামকণ্ঠ ডেস্ক :: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশী দেশের উদ্দেশে তিনি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন, যেন পরিস্থিতি আরও ঘোলাটে না হয়। স্থানীয় সময় গত বৃহ¯পতিবার মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই বার্তা সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় উদ্ভূত এই সংকট নিয়ে জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং মহাসচিব এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ডুজারিক বলেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্ত এবং পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার ফলে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব দুই পক্ষকেই উত্তেজনা প্রশমনে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। মহাসচিব গুতেরেস বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে, অর্থবহ আলোচনা এবং পার¯পরিক স¤পৃক্ততার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা বিশ্বাস করি, সেটিই হওয়া উচিত। গত মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে। এই হামলার পরদিন, গত বুধবার ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ছিল পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতে প্রদত্ত সব ধরনের ভিসা বাতিল, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনা, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া এবং ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা। জবাবে ইসলামাবাদও ভারতের বিরুদ্ধে সমানতালে পাল্টা ব্যবস্থা নেয়। পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয় এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে। পাশাপাশি ভারতের উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, সময়মতো এই উত্তেজনা প্রশমন করা না গেলে তা সীমিত সামরিক সংঘাতে রূপ নিতে পারে। জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, পর্যবেক্ষকদের মতে, এই সংকট নিরসনে একটি সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত বহন করছে। খবর: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী