সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ নারী আটক

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৮:৫৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১০:৪৭:০৮ অপরাহ্ন
জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ নারী আটক
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে দুটি বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ
পাশের ঘরে থাকা মাদক বিক্রেতা হাফিজুর রহমান নামের ব্যক্তি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দুটি বসতঘরে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী অঞ্জনা (২০)। তিনি সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে রামনগর গ্রামে আসামীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ১ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স