সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৪:৪৭ অপরাহ্ন
রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন
প্রায় ৩০০ মণ ধান পুড়ে ছাই
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে গভীর রাতে কৃষক আব্দুল হান্নানের জমাকৃত ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ৩০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রণভূমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। রণভূমি গ্রামের কৃষক আব্দুল হান্নান তার সারা বছরের কষ্টের ধান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তার ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, গতকাল ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুঠের স্তূপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। আমরা দুই ভাই রাতে ধানের মাঠ পাহারা দিচ্ছিলাম।
গভীর রাতে কয়েকজন এসে পেছন থেকে আমাদের চোখ বেধে দিয়ে তারা ইচ্ছে মতো আমাদের ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারিনি। এতে আমাদের প্রায় ৩০০ মণ ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা কেমন ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগলপ্রায়, বাবার অবস্থা ভালো নয়। তারা বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে ঝগড়া আছে, প্রয়োজনে বিস্তারিত বলবো।

দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ধানের মুঠের স্তূপে আগুন লাগানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এ এসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য