সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগে ৪৯ শতাংশ ধান কাটা শেষ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৬:২৬ অপরাহ্ন
সিলেট বিভাগে ৪৯ শতাংশ ধান কাটা শেষ
সিলেট প্রতিনিধি :: সিলেটের হাওর ও নন হাওরের সর্বমোট ৪৮.৬০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। এবছর সিলেট অঞ্চলের ৪ লক্ষ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার মধ্যে ২ লক্ষ ৪১ হাজার ৬৩৭ হেক্টর জমির ধান কাটা স¤পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। প্রতিবেদনের বলা হয়, ২৬ এপ্রিল পর্যন্ত হাওর ও নন হাওর অঞ্চল মিলিয়ে মোট ৪ লক্ষ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে এবছর বোরো ধান চাষ হয়েছে সিলেট বিভাগীয় অঞ্চলে। ইতোমধ্যে ২ লক্ষ ৪১ হাজার ৬৩৭ হেক্টর জমি তথা ৪৮.৬০ বা ৪৯ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪.৩০ শতাংশ, মৌলভীবাজারে ৪৯.৮১ শতাংশ, হবিগঞ্জে ৩৬.২০ শতাংশ ও সুনামগঞ্জে ৫৬.৮২ শতাংশ জমির বোরোধান ইতোমধ্যে কাটা হয়েছে। সিলেট বিভাগের হাওর অঞ্চলে ইতোমধ্যে ৭১.২৭ শতাংশ বোরো ধান কাটা স¤পন্ন হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৮৪শতাংশ, হবিগঞ্জে ৬৬ শতাংশ ও সুনামগঞ্জে ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এছাড়া হাওর অঞ্চল ছাড়া সাধারণ জায়গা বা নন হাওরে বোরো ধান চাষ হয়েছে ২ লক্ষ ২০ হাজার ৪১৬ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৪৭ হাজার ৬৮৫ হেক্টর তথা ২২.৩১ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সিলেটে ২৯ শতাংশ, মৌলভীবাজারে ২৩ শতাংশ, হবিগঞ্জে ১৮ শতাংশ ও সুনামগঞ্জে ১৯.২৮ শতাংশ ধানই কাটা হয়েছে। সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার সুন্দরভাবে ধান কাটতে পেরেছেন। আগামী ৫ মে মধ্যে হাওরের ধান কাটা আশা করি শেষ হয়ে যাবে। তবে নন হাওরের ধানগুলো কাটতে আরেকটু সময় লাগবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর