সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নিয়ন্ত্রণরেখা উত্তপ্ত, ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৯:১২ অপরাহ্ন
নিয়ন্ত্রণরেখা উত্তপ্ত, ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি
সুনামকণ্ঠ ডেস্ক :: জম্মু ও কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বৈসরণে ২৬ জন পর্যটক হত্যাকান্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ ঘটনার জেরে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত দুই রাতে দুবার দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি পোস্ট থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ এপ্রিল দিবাগত রাতে কাশ্মীরজুড়ে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি সেনাপোস্ট থেকে বিনা কারণে ছোট অস্ত্রের ফায়ারিং করা হয়েছে। ভারতীয় সেনারা ছোট অস্ত্র দিয়ে এর যথাযথ জবাব দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাতেও একই ধরনের বিচ্ছিন্ন গুলির ঘটনা ঘটেছিল। এটিকে নিয়ন্ত্রণরেখায় সংঘাতে না জড়ানোর চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ভারত। যেখানে পেহেলগামের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সীমান্তে উত্তেজনা ক্রমে তীব্রতর হচ্ছে। গত মঙ্গলবার ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত বৈসরণে ছুটি কাটাতে যাওয়া কমপক্ষে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে পাঁচজন অস্ত্রধারী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি অজানা সংগঠন হামলার দায় স্বীকার করেছে। ভারতের দাবি, এই সংগঠন পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত। এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ভারত সিন্ধুর পানি চুক্তি স্থগিত করেছে। দিল্লি থেকে কড়া বার্তা দিয়ে পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল হুমকি দিয়েছেন, সিন্ধুর ‘এক ফোঁটা পানিও’ পাকিস্তানে যেতে দেওয়া হবে না। ভারত ও পাকিস্তান উভয়েই কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে এবং একে অপরের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। এখন দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তসীমান্ত যাতায়াত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম। ইসলামাবাদও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্ত চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে সিমলা চুক্তিও অন্তর্ভুক্ত। ওয়াগা সীমান্ত, যা উভয় দেশের হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে এবং জনপ্রিয় সীমান্ত অনুষ্ঠানের আয়োজন করে, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ভারতের সরকারি ও বেসরকারি এয়ারলাইনগুলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ