সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:২১:২৭ অপরাহ্ন
নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: ৪র্থ নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ও ফারিহা একাডেমি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের নতুনপাড়া এলাকায় ফারিহা একাডেমি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ডা. জসিম উদ্দিন খান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার। ফারিহা একাডেমির উদ্যোগে শিক্ষক দেবাশীষ রায় শুভ্র-এর সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্থানের ৭০টি স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৬ জন বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে জেলার ৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের অন্বয় রায়কে প্রথম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রাচীর তালুকদার (প্রাপ্তি)কে ২য় এবং সামিউল হাসানকে ৩য় পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৭ জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২১জন। ৩য় গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ১৫ জন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ