সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ধর্ষণের দায়ে জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনে পিতৃপরিচয়ে ধর্ষকের নাম : একটি যুগান্তকারী নির্দেশনা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:২৩:৫৩ অপরাহ্ন
ধর্ষণের দায়ে জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনে পিতৃপরিচয়ে ধর্ষকের নাম : একটি যুগান্তকারী নির্দেশনা
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দোয়ারাবাজার উপজেলার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। তাছাড়া বিচারক এই রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দ-প্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দিয়েছেন। ধর্ষণের দায়ে জন্ম নেওয়া শিশুরা আমাদের দেশে পিতৃপরিচয় বঞ্চনার গ্লানি নিয়ে সমাজে অপমানজনক জীবন যাপন করে। তারা সাধারণত সমাজের স্বীকৃতি পায় না। এবংবিধ শিশুদের পিতৃপরিচয় আদালত কর্তৃক অর্থাৎ আইনিভাবে স্বীকৃতি প্রদানের আদেশ প্রদান সত্যিকার অর্থেই একটি মহৎ নির্দেশনা। আমরা মনে করি, এতে করে ধর্ষণ ব্যতীত অন্যকোনও প্রমাণিত কারণে জন্ম নেওয়া কিন্তু সমাজে অস্বীকৃত শিশুদের পিতৃপরিচয় পাওয়ার পথ সুগম হয়েছে। ইতোমধ্যে যদি এবংবিধ কোনও আইনি নির্দেশ আদালতের পক্ষ থেকে প্রদান করা না হয়ে থাকে, তা হলে এটি সত্যিকার অর্থেই একটি যুগান্তকারি নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ