সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:২৯:১৬ অপরাহ্ন
জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ জানান, জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি করে এক হাজার কৃষক-কৃষাণীর মধ্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা