সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ঝুলে আছে খাসিয়ামারা সেতু নির্মাণ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:৩১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:৩১:০০ অপরাহ্ন
ঝুলে আছে খাসিয়ামারা সেতু নির্মাণ
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: ঝুলে আছে দোয়ারাবাজার উপজেলার আলীপুর খাসিয়ামারা নদীর ওপর সেতু নির্মাণ। এখনো বাকি আছে দুই গার্ডার, আর ২৫ মিটার পিচ ঢালাই। এ কারণে দীর্ঘ ৫০ বছরের গ্লানি রশি টেনেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। আর কত বছর ঝুলে থাকলে টনক নড়বে ঠিকাদার আর সংশ্লিষ্ট প্রশাসনের? এমন প্রশ্ন এখন জনমনে। তিন বছর অব্দি শেষ হলেও খাসিয়ামারা নদীর সেতুর নির্মাণকাজের কোন তদারকি নেই স্থানীয় এলজিইডি অফিস কর্তৃপক্ষের। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সেতুর কাজ শেষ না হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে রশি টেনে খেয়া পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, নারী-শিশুসহ সাধারণ লোকজনদের। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে এই সেতুটির অবস্থান। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার পিসি গার্ডারের খাসিয়ামারা সেতুর নির্মাণ বরাদ্দ ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুর নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ আছে। এসব দেখার কেউ নেই। ঠিকাদারের অবহেলা এবং সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকির অভাব আছে। না হয় সেতুর কাজ এতোদিন ধরে বন্ধ থাকে কিভাবে। গত শুকনো মৌসুমে পুরোদমে কাজ চললে এক বছরেই সেতুর কাজ শেষ হয়ে যেত। একই গ্রামের মৎস্যচাষী দ্বীন ইসলাম, জাকির হোসেন, রফিক মিয়া ও ব্যবসায়ী মুন্তাজ মিয়া বলেন, সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় মাছের খাদ্যসহ কৃষিপণ্য ও অন্য মালামাল পরিবহন করতে আমাদের বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। এতে আমাদের লোকসান হচ্ছে। আলীপুর গ্রামের মৎস্যচাষী আব্দুর রহিম বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া পারাপারের মাধ্যমে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। স্রোত বাড়লে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করা উচিত। জানতে চাইলে ঠিকাদার শংকর কুমার দেব দায়সারা বক্তব্য দিয়ে বলেন, মিস্ত্রী সমস্যা এবং মালামাল পরিবহনের সমস্যার কারণে কাজ শেষ করা যায়নি। শীঘ্রই কাজ সমাপ্ত করা হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, খাসিয়ামারা সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। ঠিকাদার জানিয়েছেন, দু’চার দিনের মধ্যে কাজ শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন