সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

দিরাইয়ে প্রান্ত দাস হত্যাকান্ড আসামি শাকিল গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:১৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৪:৫৪ পূর্বাহ্ন
দিরাইয়ে প্রান্ত দাস হত্যাকান্ড আসামি শাকিল গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে প্রান্ত দাস (২০) হত্যার ঘটনায় আসামি শাকিল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাকিল বাউসী নোয়াগাও গ্রামের চান মিয়ার ছেলে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ঘটনার পরপরই ৪ ঘণ্টার অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করে।
রোববার দুপুরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সুলফির আঘাতে প্রান্ত দাস খুন হয়। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে। বাড়ির পাশে ধান শুকানোর খলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খলায় ধান শুকানো নিয়ে প্রান্ত দাশের বড়ভাই পলাশ দাশের সাথে চান মিয়ার ছেলে শাকিল আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল আহমদ পার্শ্ববর্তী নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শাকিল ও তার স্বজনসহ দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে ধান শুকানোর কাজে থাকা ছোট ভাই প্রান্ত দাশকে বুকের বাম পাশে সুলফি দিয়ে আঘাত করে। সুলফি বুকের বাম পাশে গভীরে বিঁধে গেলে প্রান্ত দাশ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক সুলফি বিদ্ধ অবস্থায় প্রান্ত দাশকে দিরাই হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়। এরপর তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

রোববার বিকেল ৩টায় প্রান্ত দাসের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রান্ত দাস হত্যার মূল হোতা শাকিলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রান্ত দাস খুনের ঘটনায় নিহতের ভাই শিমুল দাস বাদী হয়ে শাকিল ও তার পিতা চান মিয়াসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ২৭/০৪/২০২৫।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান