সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাংবাদিক মাহমুদুর রহমানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৪৭:০৮ পূর্বাহ্ন
সাংবাদিক মাহমুদুর রহমানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সড়কে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে।
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ।
আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন।
আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, শাহাবুদ্দিন আহমেদ, তৌহিদ চৌধুরী প্রদীপ, মাসুম হেলাল, সেলিম আহমেদ তালুকদার, একে কুদরত পাশা, আমিনুল হক, এ কে মিলন আহমেদ, আমারদেশ পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহের, ফয়সল আহমেদ, মনোয়ার চৌধুরী, ইয়াকুব শাহরিয়ার, বাবরুল হাসান বাবলু, মোশাররফ হোসেন লিটন, আব্দুল্লাহ আল মামুন, পাবেল আহমেদ, শরীফ উদ্দিন মানিক, লিটন, জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স