সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুবিপ্রবি নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির স্মারকলিপি

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৮:১৭ পূর্বাহ্ন
সুবিপ্রবি নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির স্মারকলিপি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার (২৭ এপ্রিল) স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেটেস্থ শান্তিগঞ্জ সমিতির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলাম, সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, সমিতির সাবেক সহ সভাপতি বিশিষ্ট যুবনেতা এম.সোয়েব আহমদ, রেজওয়ানুল হক, সাবেক যুগ্ম স¤পাদক বিশিষ্ট ছাত্রনেতা শিহাব খান, সমিতির সাবেক দপ্তর স¤পাদক বিশিষ্ট সাংবাদিক এম জে এইচ জামিল, সমিতির সাবেক আইন বিষয়ক স¤পাদক সিলেট মহানগর জজ কোর্টের অতিরিক্ত কৌশলী এডভোকেট আব্দুল হালিম রায়হান, সমিতির সাবেক সমাজসেবা স¤পাদক সাইদুল ইসলাম সাইদ, সমিতির সিনিয়র সদস্য দমইনুল ইসলাম শাহীন, বশির আহমদ ফারেস, আলী আহমদ ভুঁইয়া, সমিতির সাবেক সহ অর্থ স¤পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সবধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন তারা। নেতৃবৃন্দ বলেন, নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী