সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:২৯:২৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গত ২৬ এপ্রিল শনিবার উক্ত ক্যাম্পে বিভন্ন এলাকা থেকে আগত মোট ৬২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এদের মধ্যে বাছাইকৃত ২৩ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সকল উপজেলার দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রম গুলো বাস্তবায়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। আমি বিশ্বাস করি স্যারের এই যুগান্তকারী অবদান গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার অফিসার মো. সানরিয়ার তাসনুভ এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান ও ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড একাউন্টস শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প