সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ১১:৪৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ১১:৪৭:৫২ অপরাহ্ন
উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিনকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল এইস এস চৌধুরী, রসায়ন বিভাগের সাইদুর রহমান মাহি, গণিত বিভাগের আব্দুর রহমান নিশাদ প্রমুখ। শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষ যেন শিক্ষার্থীদের দ্রুত স্থায়ী ক্যাম্পাস চালু করে দেন। তারা বলেন, সুবিপ্রবির কার্যক্রম শান্তিগঞ্জে এলাকায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর বিবৃতি প্রত্যাহার করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স