সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অ্যাকশন এইডের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১২:০৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১২:০৮:০২ পূর্বাহ্ন
অ্যাকশন এইডের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ভার্ড- এলআরপি ৪৩ এর উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ এপ্রিল বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২২৮ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ২১ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া চশমা প্রদান করা হয় ৪১ জন ও ঔষধ প্রদান করা হয় ১১৮ জনকে। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী শিক্ষকগণ, ভার্ড এলআরপি - ৪৩ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অতিথিগণ এ ধরনের মহতী উদ্যোগের জন্য ভার্ড এবং অ্যাকশন এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন ও মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ