সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
পৌর কলেজে শোকসভা

অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১২:১৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১২:১৪:১৩ পূর্বাহ্ন
অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আজহারুল ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক। সুনামগঞ্জে শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর অবদানের কথা মানুষ যুগ যুগ স্মরণ রাখবে। কলেকের অধ্যক্ষ নোয়াজ উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, শেরগুল আহমেদ, শিক্ষক শাহ আবু নাসের, শুভংকর তালুকদার মান্না, রামানুজ রায়, জ্যেষ্ঠ প্রভাষক শেখ ফারজানা প্রভাষক, প্রভাষক তাসলিমা আক্তার, শিক্ষক পরিষদের সাধারণ স¤পাদক কাঞ্চন বৈদ্য, প্রভাষক শাহীনুর ইসলাম, তৈয়বুর রহমান, কামাল হোসেন, ওসমান গণি, মানিক উল্লাহ, আফাজ উদ্দিন, রিনা আক্তার, পুণ্য রাণী দাস, অফিস সহকারী মো. ফারুক মিয়া প্রমুখ। উল্লেখ্য, অর্থনীতির অধ্যাপক আজহারুল ইসলাম সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। অবসরের পর নবনির্মিত সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ভিত্তির ওপর দাঁড় করান। গত শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ