সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৯:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৯:৩৮:৪১ অপরাহ্ন
শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার :: আগামী ১১ মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে জেলার ১২টি উপজেলা টিম অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ মে বিকেল প্রথম রাউন্ডে ক-গ্রুপের দোয়ারাবাজার বনাম জামালগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ১২ মে খ-গ্রুপে শান্তিগঞ্জ বনাম মধ্যনগর, ১৩ মে গ-গ্রুপে তাহিরপুর বনাম শাল্লা এবং ১৪ মে ঘ-গ্রুপে ধর্মপাশা বনাম বিশ্বম্ভরপুরের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ মে কোয়ার্টার ফাইনালে সুনামগঞ্জ সদরের সাথে মুখোমুখি হবে ক-গ্রুপের জয়ী দল। ১৬ মে জগন্নাথপুরের মুখোমুখি হবে গ-গ্রুপের জয়ী দল, ১৭ মে দিরাইয়ের মুখোমুখি হবে খ-গ্রুপের জয়ী দল এবং ১৮ মে ছাতকের সাথে লড়বে ঘ-গ্রুপের জয়ী দল। ২০ মে ও ২১ মে সেমিফাইনাল এবং ২৩ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স