সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুবিপ্রবিতে ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:১১:০৬ অপরাহ্ন
সুবিপ্রবিতে ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সুবিপ্রবি’র অস্থায়ী ক্যা¤পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সেখ আব্দুল লতিফ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এডুকেশন এ কর্মরত এবং একজন ফুলব্যাইট ইউএস স্কলার, কুয়েট। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটি বড় বিষয় নয়। বরং দিনশেষে আপনার অবস্থান বড় বিষয়। নিজের বিশ্ববিদ্যালয়কে মনে ধারণ করতে হবে তবেই সম্ভব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি কেমিস্ট্রি সোসাইটিকে ধন্যবাদ জানান। সেমিনার শেষে প্রফেসর ড. আবুল কালাম এর সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঝে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে গবসড়ৎধহফঁস ড়ভ টহফবৎংঃধহফরহম (গড়ট) একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মো. আবুল কালাম এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে থেকে ড. সেখ আবদুল লতিফ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রকৌশলী মো. সারফুদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন