সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শ্যালক খুনের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:২১:৪৫ অপরাহ্ন
শ্যালক খুনের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে পৈতৃক জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্যালককে হত্যার মামলায় দুলাভাইকে যাবজ্জীবন এবং দুই সৎবোনকে ১০ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার। জানাযায়, ২০২১ সালের ৪ এপ্রিল জায়গা-স¤পত্তি নিয়ে রাসিক মিয়ার সঙ্গে তার সৎবোনের স্বামী নাইজুল হক (দুলাভাই) ও সৎবোন নাসিমা, সামিনা এবং রীনা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরদিন ৫ এপ্রিল বিকালে রাসিক মিয়া বাড়ির পাশের টিউবওয়েলে গোসল করতে গেলে দুলাভাই নাইজুল হক ঘর থেকে ছুরি এনে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় সৎবোনরা লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় রাসিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসিক মিয়ার ভাই বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় নাইজুল হক ও তিন সৎবোনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা সৎবোন সামিনার সম্পৃক্ততা না পাওয়ায় শুধু নাসিমা ও রীনা বেগম এবং দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত নাইজুল হককে যাবজ্জীবন কারাদন্ড এবং সৎবোন নাসিমা ও রীনা বেগমকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী