সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

তাহিরপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৩:২৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৩:২৯:২০ অপরাহ্ন
তাহিরপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার::
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’- এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। সভায় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর (উ:) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক আমার দেশ’র উপজেলা প্রতিনিধি বাবরুল হাছান বাবলু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মুল হক নাসরুম, দৈনিক উত্তরপূর্ব ও দৈনিক সুনামকন্ঠ’র প্রতিনিধি তানভীর আহমেদ, জৈন্তাবার্তা প্রতিনিধি রুকন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালিত হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই দিনের আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালিত হয়ে আসছে। এছাড়াও, ২০১৬ সাল থেকে বাংলাদেশে প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়ে আসছে। তবে, এ বছর মে দিবসের সাথে একই দিনে এই দিবসটিও পালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স